Tuesday, March 17, 2026

আশাশুনিতে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ন্যায়সঙ্গত পরিবর্তনের জন্য পরিবেশগত মানবাধিকারঃ স্থানীয় নাগরিক সমাজ সংগঠনগুলিকে শক্তিশালীকরণ, জলবায়ু-প্রভাবিত এলাকাগুলিকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর (ENGAGE) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ আগস্ট ২০২৫ রোজ বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় বারসিক এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক তৌহিদুল আলম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্প পরিচিতি তুলে ধরেন, প্রকল্প সমন্বয়কারী মাবুবুর রহমান। এরিয়া ম্যানেজার রোকসানা পারভিনের সঞ্চালনায় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, পিআইও আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, বারসিক উপজেলা ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দীক, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article