Sunday, February 22, 2026

দেবহাটায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে মনিটরিং ও ইভুলুয়েশন কর্মশালা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্তরে পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থাপনার উপরে ২৯ এপ্রিল ২০২৫ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জি.এম. সেলিম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক। কর্মশালায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সহকারী প্রোগামার ইমরান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা মৎস্য অধিদপ্তরের আবু বকর আলী প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন স্তরে পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থার উপরে আলোচনা ও করনীয় নির্ধারনে আলোচনা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article