Sunday, September 13, 2026

সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জলাবদ্ধতায় পানিবন্দি ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার সকাল সাড়ে ৯ টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার আয়োজনে জলাবদ্ধতায় পানিবন্দী ও অসহায় এলাকার ৩ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর, হরিনখোলা গ্রামসহ সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর, রসুলপুর, মুনজিতপুর, বদ্দীপুর কলোনি, মিল বাজার, মাগুরা দাসপাড়া এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

খাদ্য সহায়তা হিসেবে ছিল, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি,‌ সয়াবিন তেল ১ লিটার, চিড়া ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম।

ট্রি অফ লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা’র তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ট্রি অফ লাইফ ইন্টারন্যাশনাল এর সিইও /চেয়ারম্যান ডাঃ জর্জ বেরি টাপার জেআর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জেলা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম প্রমুখ। উল্লেখ্য, ট্রি অফ লাইফ সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছর বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছে।

ক্যাপশন: ট্রি অফ লাইফ সংস্থার সহযোগিতায় সাতক্ষীরায় জলাবদ্ধতায় অসহায় হতদরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article