Sunday, November 8, 2026

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। ০৭ নভেম্বর ২০২৬ রোজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ , জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শিক্ষক প্রদীপ কুমার শীল, লাকী গোলদার, এসআই আসলাম, সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা, এডভোকেট সাইফুদ্দিন সুমন, মাওলানা আশরাফুল ইসলাম ও আনন্দ মন্ডল।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article