Monday, July 20, 2026

আশাশুনি স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন- সভাপতি ইয়াকুব আলী, সম্পাদক লিংকন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১৮ জুলাই ২০২৬ রোজ শনিবার উপজেলা সদরে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এ কমিটি গঠন করা হয়।
সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আবু মোর্তজা ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের উপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে আলহাজ্ব ইয়াকুব আলী সানাকে সভাপতি এবং মফিজুল ইসলাম লিংকনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্যপদে রয়েছেন কোষাধ্যক্ষ শওকত হোসেন ও সদস্য মোহাম্মদ আসাফুর রহমান। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ শামসুর রহমান।​ সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article