আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল। উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে উপজেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুরতাজা, সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, ডা. রোকনুজ্জামান, প্রফেসর শাহজাহান হোসেন, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল ওয়াজেদ, হাফেজ আব্দুল্লাহসহ ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে ইউনিয়ন শাখার মাসিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। এছাড়া সংগঠনের চলমান কার্যক্রম, আসন্ন ইউপি নির্বাচন, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
