Monday, July 20, 2026

আশাশুনিতে ২৫ বস্তা সার জব্দ নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলায় জব্দকৃত মালিকানা বিহীন ২৫ বস্তা সার সরকার নির্দ্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামে বিক্রয় করার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্দ্ধারিত মূল্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যে কোন কৃষক এক বস্তা করে সার ক্রয় করতে পারবেন।
সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজার ও আশাশুনি উপজেলা সীমান্তবর্তী (আশাশুনি-সাতক্ষীরা মেইন) সড়ক থেকে মালিকানা বিহীন ২৫ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত ১০ বস্তা ইউরিয়া (প্রতি বস্তা ১৩৫০ টাকা), ২ বস্তা টিএসপি (১৩৫০ টাকা বস্তা), ১০ বস্তা ডিএপি (১০৫০ টাকা বস্তা) ও ৩ বস্তা এমওপি (১০০০ টাকা বস্তা) মূল্যে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, আশাশুনি হতে বিক্রয় করা হবে। আগামী ২১ জুলাই হতে বিক্রয় কার্যক্রম শুরু হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article