আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের অংশ হিসাবে আশাশুনিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ ৩১ অক্টোবর ২০২৬ রোজ শনিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আজ ৩১ অক্টোবর ২০২৬ রোজ শনিবার এ অভিযানের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস হিসাবে ঘোষণা ছিল। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু কার্যক্রমের শুভ উদ্বোধন ও পরিচালনা করেন। এসময় পরিষদ চত্বরসহ আশপাশের ময়লা-আবর্জনা, অবাঞ্চিত তরুলতা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ কুমার মন্ডল, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ উপস্থিত থেকে কাজে সহযোগিতা করেন।
