Saturday, September 5, 2026

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযান, মালামাল উদ্ধার

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন লাখ টাকারও বেশি মূল্যের মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। Maps

আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা ও চান্দুরিয়া বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে বাঁশকল নামক স্থান থেকে ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে।

অন্যদিকে, চান্দুরিয়া বিওপির একটি দল সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১০ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া নামক স্থান থেকে ৩ লাখ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। দুই অভিযানে সর্বমোট ৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

শুল্ককর ফাঁকি দিয়ে সীমান্তপথে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে আনা হচ্ছিল। বিজিবি কর্মকর্তারা জানান, এভাবে চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article