Friday, November 6, 2026

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৬ নভেম্বর ২০২৬ রোজ শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ফুলকুঁড়ি আসরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহর শাখার পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন অগ্রপথিক সালমান রাফিদ ও ফাহিম আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির খুলনা অঞ্চল পরিচালক ইমরান জাবির ও খুলনা মহানগর পরিচালক সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী ১৫০ জন শিশু-কিশোরের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আবুল হাশেম বলেন, শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে পড়ালেখার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ফুলকুঁড়ি আসরের মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান আলোচক আশরাফুল ইসলাম শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। এ সময় অন্য বক্তারা পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক মনোভাব গড়ে তোলা এবং মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য শিশু-কিশোরদের প্রতি আহবান জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article