Sunday, November 8, 2026

দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : নতুন বাংলায় শপথ করি, মাদক মুক্ত দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে আজ ০৭ নভেম্বর ২০২৬ রোজ শনিবার এই র‌্যালীটি অনুষ্ঠিত হয়েছে।
৭ম বারের মতো মাদক বিরোধী সাইকেল র‍্যালীর মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করতে মানুষকে সচেতন করা হয়। প্রতিবছর ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের আয়োজনে এই মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। এবারে ৫শতের অধিক সাইক্লিষ্ট এই মাদক বিরোধী সাইকেল র‍্যালীতে অংশগ্রহণ করে।
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক ব্যবসায়ীদের মূল উৎপাটনে অনুষ্ঠিত এই মাদক বিরোধী সাইকেল র‍্যালীতে হাজারো মানুষ অংশগ্রহণ করে। এখানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এবারেও তার ব্যতিক্রম নেই। এবছর উপজেলার পারুলিয়া ফুটবল মাঠ হতে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে এই মাদক বিরোধী সাইকেল র‍্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাসার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহম্মেদ (বিপিএম), বাংলা একাডেমির সহকারী পরিচালক শাহেদ মনতাজ, ঢাকার হোমিও স্বাস্থ্যের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, দেবহাটা থানার এসআই শহর আলী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন। ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের প্রায় ৬০০ জন সদস্য এই মাদক বিরোধী সাইকেল র‍্যালীতে অংশগ্রহণ করেন।
দেবহাটার জনগণকে মাদকের ভয়াবহতা তুলে ধরতে কোমরপুর পারুলিয়া, সখিপুর, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরে পথসভা শেষে পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে র‍্যালীর সমাপনী ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট অহিদুল ইসলাম অপু।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article