সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা পরিষদের পুকুর থেকে আজ ০১ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার রাতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের বাসিন্দা।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের সোহরাব সরদারের ছেলে মোঃ কাশেম সরদার (২৮) দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। যে কারণে তার চলাফেরা স্বাভাবিক ছিল না। আজ ০১ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে উপজেলা পরিষদের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রথম দিকে তার পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার চাচা এসে সনাক্ত করেন। তার সুরোত হাল রিপোর্টে এমন আলামত পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
