সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সরদার বিল্লাল হোসেন প্যানেল ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন প্যানেল ৮ প্রার্থীসহ ১১ জন অংশ নেন। তার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিল্লাল প্যানেল বিজয়ী হয়। বিজয়ী প্রার্থীর মধ্যে অরবিন্দু বিশ্বাস ১৬৪ ভোট পেয়ে প্রথম স্থান লাভ করেন। দ্বিতীয় স্থান লাভ করেন এস এম কামরুল ইসলাম। তিনি পান ১৪৫ ভোট। মিজানুর রহমান মনি ১৩৬ ভোট পেয়ে তৃতীয় হন এবং ১১৯ ভোট পেয়ে হাবিবুর রহমান দফাদার চতুর্থ স্থান লাভ করেন।এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই প্যানেলের সংরক্ষিত মহিলা সদস্য ফারহানা ইসলাম নির্বাচিত হন।
অপরদিকে ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন প্যানেলের প্রার্থী মোঃ মাহাবুর রহমান পেয়েছেন ৯৯ ভোট, জাকির হোসেন পেয়েছেন ৯২ ভোট, মফিদুল ইসলাম পেয়েছেন ৯৬ ভোট, এনামুল বাশার টিটো পেয়েছেন ৮৬ ভোট। ফলে চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন প্যানেলের ভরাডুবি হয়।
এছাড়া নির্বাচনে স্বতন্ত্র ৩ প্রার্থী বাহারুল ইসলাম পেয়েছে ৯৬ ভোট এবং মনিরুল ইসলাম পেয়েছে ৯৫ ভোট ও সোনালী রাহা ৯ ভোট পেয়ে পরাজিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৮৯ জন ভোটারের মধ্যে ৩২৩ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৩ ভোট বাতিল হিসেবে গন্য করা হয়। এর আগে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩ প্রার্থী হলেন ইংরেজি বিভাগের শিক্ষক মোঃ আজিজুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক মোঃ হাফিজুর রহমান ও আইসিটির রেহানা সুলতানা।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, বিদ্যালয় প্রধান শিক্ষক মিনতি কুন্ডু, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন, থানা পুলিশ এস আই আশিকুর রহমান, শিক্ষক জয়দেব নন্দী, শিক্ষক হাফিজুর রহমান।
নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে দুপুর ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান।
