দক্ষিন বাংলা ডেস্ক : আজ ১৯ জুন ২০২৬ রোজ শুক্রবার সকাল ০৮.০০ ঘটিকা হতে খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র জেলা নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম,বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে শিরোমনি পুলিশ লাইন্সে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রার্থীদের দৌড়, উচ্চ লাফ এবং দীর্ঘ লাফ সক্ষমতা যাচাই করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের সদস্য জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) বাগেরহাট; জনাব মোঃ শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা; জনাব ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মাসুম, এমও, বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনা; জনাব শ্রী সমীর কুমার দে, আরআই, পুলিশ লাইন, খুলনাসহ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা হতে আগত প্রতিনিধি জনাব আসমা আখতার, পিপিএম-সেবা, পুলিশ সুপার (সুপারনিউমারারি) বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা; জনাব এ কে এম আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার, (অপারেশনস্) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),খুলনা; জনাব অপু মন্ডল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
