Thursday, November 5, 2026

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

Must read

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধনের অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। আজ ০৫ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খুলনা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, বাফুফের জেলা সদস্য সাইফুল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও সাংবাদিকেরা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article