Sunday, May 24, 2026

আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। আজ ২৪ মে ২০২৬ রোজ রবিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাউল বিতরণ করা হয়।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৯৪ জন তালিকাভুক্তদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দদাশ, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, সকল ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চাউল বিতরণ করা হয়। পরিষদ চত্বরে সকল ইউপি সদস্যদের মাধ্যমে পৃথক পৃথক স্থানে স্ব স্ব ওয়ার্ডের তালিকাভুক্তদের মাঝে ১০ কেজি করে মোট ৬ টন ৯৪০ কেজি চাউল বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article