Friday, November 6, 2026

আশাশুনির বিভিন্ন পয়েন্টে অস্থায়ী চেক পোস্ট

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশ পথে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র চেক কার্যক্রম চালান হচ্ছে।
উপজেলার আইন শৃংখলার উন্নয়ন, অবৈধ যানবাহন চলাচল রোধ ও অপরাধীদের যাতয়াতে প্রতিরোধে গত ৫ অক্টোবরের পর থেকে প্রতিদিন চেক পোস্ট বসান হচ্ছে। আজ ০৬ নভেম্বর ২০২৬ রোজ শুক্রবার আশাশুনি ব্র্যাক অফিস মোড়ে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ পর্যন্ত ডলফিন মোড়, চাপড়া ব্রীজের উপর, মানিকখালী ব্রীজের উপর, কুল্যার মোড়, বুধহাটা বাজার এলাকা, গোয়ালডাঙ্গা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একেকদিন চেক পোস্ট বসান হচ্ছে। এছাড়া আশাশুনি উপজেলার প্রবেশ পথগুলোতেও চেক পোস্ট বসান হচ্ছে। এ পর্যন্ত ২৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ২৮ টি মামলা রুজু হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান জানান, উপজেলার আইন শৃংখলা অটুট রাখা, অপরাধীদের আটক করে আইনে সোপর্ধ করা এবং মাদক, জুয়া, চুরি ডাকাতি, ইভটিজিংসহ অপরাধ প্রবনতা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম আমরা করে যাচ্ছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article