Saturday, September 19, 2026

আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটির যদুয়াডাঙ্গায় মনসা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ শনিবার বিকালে স্থানীয় নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় কাদাকাটি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা একাধিক নৌকা দল অংশগ্রহণ করে। নির্ধারিত দূরত্বের নদীপথে প্রতিটি দল দ্রুতগতিতে নৌকা চালিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। মাঝিদের বৈঠার ছন্দ, নৌকার তীব্র গতি এবং দর্শকদের উল্লাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ, সকল শ্রেণি-পেশার মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। অনেকেই নৌকা বাইচের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।
সাবেক ইউপি সদস্য অমৃতকুমার সানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপির চেয়ারম্যান প্রার্থী ‌’বিএনপি’র সভাপতি তুহিনুল্লাহ তুহিন, জহির রায়হান, আব্দুল হান্নান, মিজানুর রহমান মন্টুর প্রতিনিধি প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী ট্যাংরাখালী, দ্বিতীয় স্থান অধিকারী বামনডাঙ্গা দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article