Monday, October 19, 2026

আশাশুনির ইউএনও’র ৪০টি পূজামণ্ডপ পরিদর্শন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। ১৭ অক্টোবর ২০২৬ রোজ শনিবার ও ১৮ অক্টোবর ২০২৬ রোজ রবিবার তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
উপজেলার ১১ ইউনিয়নে ১০৬টি পূজা মন্ডপের মধ্যে ৪০টি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং মতবিনিময় করেন। এসময় ইউএনও মহোদয়ের সহধর্মিনী তাঁর সাথে ছিলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য, প্রভাষক রতন কুমার অধিকারী, অবঃ প্রধান শিক্ষক বিমল চন্দ্র, দিপন কুমারসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারীসহ কমিটির সদস্যবৃন্দ স্বস্ব মন্ডপে উপস্থিত ছিলেন। ইউএনও প্রত্যেক পূজা মন্ডপে কমিটির সদস্য, আইন শৃংখলার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দের সাথে কথা বলেন, সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article