Sunday, June 14, 2026

আশাশুনিতে মোবাইল কোর্টে বাগদা ডিম জব্দ, জরিমানা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : অবৈধ ভারতীয় বাগদা ফুটানো ডিম (নকলি) আশাশুনিতে আটকের পর মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরামানা ও ডিম নদীতে অবমুক্ত করা হয়েছে। আজ ১৪ জুন ২০২৬ রোজ রবিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
দেবহাটা উপজেলার বালিয়াঘাটা গ্রামের আলম বারীর ছেলে প্রাইভেট চালক সাইদুল ইসলাম শনিবার রাতে সাতক্ষীরা থেকে ৮ পলি বাগদার ডিম নিয়ে আশাশুনিতে আসেন। স্থানীয়রা সন্দেহজনক ভাবে ডিমসহ প্রাইভেট আটক করে পুলিশে খবর দিলে মালামাল ও চালককে থানা হেফাজতে নেয়া হয়। রবিবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত ৮ পলি বাগদা ডিম মরিচ্চাপ নদীতে অবমুক্ত করেন এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ ধারায় প্রাইভেট চালককে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
প্রাইভেট চালক সাইদুল ইসলাম জানান, পলিগুলো বিসমিল্লাহ হ্যাচারীতে পৌছে দিতে প্রাইভেট ভাড়া করা হয়। হ্যাচারীতে পৌছানোর প্রাক্কালে গাড়ী আটক করা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, জব্দকৃত বাগদা ডিম মরিচ্চাপ নদীতে অবমুক্ত করা হয়েছে, সাইদুলকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। বিসমিল্লাহ হ্যাচারীর বিষয়টি আমাদের টার্গেটে আছে। ব্যবস্থা নেয়া হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article