Sunday, November 22, 2026

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৫

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। আজ ২১ নভেম্বর ২০২৬ রোজ শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালান হয়।
থানাসূত্রে প্রকাশ, অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গোদাড়া গ্রামের মৃত আশরাফ সরদারের ছেলে বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য তছলিম রহমান বাচ্চুকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারী পরোয়ানার আসামি লতাখালী গ্রামের মৃত লুৎফর রহমান গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী, কচুয়া গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে অবাইদুল্লাহ সরদার, বৈকারঝুটি গ্রামের মৃত জিতেন্দ্র নাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ ও বসুখালী গ্রামের মৃত হাকিম আলী গাজীর ছেলে সিরাজুল ইসলামকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ ২২ নভেম্বর ২০২৬ রোজ রোববার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article