আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলায় বিভিন্ন প্রকল্পের কাজের সাথে জড়িত ঠিকাদারদের সাথে জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার মতবিনিময় করেছেন। আজ ১০ মে ২০২৬ রোজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে এমপি রবিউল বাশার উপজেলায় চলমান কাজের তথ্য জানতে চাইলে উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব কাজের সংক্ষিপ্ত বর্ণনা পেশ করেন। এসময় তিনি কিছু ঠিকাদেরর কাজে ধীরগতি ও সমস্যার কথা তুলে ধরে অসন্তোষ প্রকাশ করেন। এমপি মহোদয় ঠিকাদারদের থেকে কাজের ব্যাপারে বক্তব্য জানতে চাইলে ঠিকাদাররা স্ব স্ব কাজের তথ্য তুলে ধরেন। অর্ধ বছর আগামী জুনে শেষ হবে তার আগেই কাজ শেষ করা বাধ্যবাধবতার ও চুক্তির মেয়াদ সম্পর্কে ইঞ্জিনিয়ার কথা বলেন। এমপি রবিউল বাশার তার সমাপনী বত্তব্যে বলেন, চুক্তি মোতাবেক কাজ করা বাধ্যতামূলক। আগামী ১৫ জুনের মধ্যে সকলকে কাজ সম্পন্ন করতে তিনি আহবান জানান। এসময় জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, উপ সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
