Friday, November 6, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কৃস্টিয়ানো রোনালডো

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : পর্তুগাল জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না ফুটবল মহাতারকা কৃস্টিয়ানো রোনালডোকে। ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ০৫ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের অবসরের কথা জানান তিনি।

দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটালেন পর্তুগালের কিংবদন্তি এই অধিনায়ক। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে।

পর্তুগালের হয়ে দুটি বড় শিরোপা জিতেছেন রোনালদো। ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জয়ের স্বাদ পান তিনি। তার নেতৃত্বেই আন্তর্জাতিক ফুটবলে নতুন উচ্চতায় পৌছায় পর্তুগাল।

অবসরের ঘোষণা দিয়ে রোনালদো বলেন, ‘আজ আমি জাতীয় দলের হয়ে মাঠে আমার পথচলা শেষ করছি। মাথা উঁচু করে, আমার নেওয়া পথ নিয়ে গর্ববোধ এবং পর্তুগালের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার তৃপ্তি নিয়েই আমি বিদায় নিচ্ছি।’

জাতীয় দলের হয়ে অর্জিত রেকর্ড ও ট্রফির চেয়ে সমর্থকদের ভালোবাসাকে বড় করে দেখছেন এই মহাতারকা। তার ভাষায়, গোল একসময় ফুরিয়ে যায়, ট্রফি জাদুঘরে চলে যায়, রেকর্ডও একসময় ভেঙে যায়। কিন্তু মানুষের হৃদয়ে তৈরি হওয়া জায়গা কখনো মুছে যায় না।

কৃস্টিয়ানো রোনালডো আরও বলেন, বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার জন্য তিনি সারা জীবন পরিশ্রম করেছেন। তবে তার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো বিশ্বের সেরা দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া।

বিদায়ী বার্তায় দীর্ঘ ২৩ বছরের পথচলায় পাশে থাকা সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, ‘এই ২৩ বছরের জন্য সবাইকে ধন্যবাদ। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ।’ পর্তুগালের উদ্দেশে তার শেষ বার্তা, ‘পর্তুগাল সবসময় আমার ভেতরে বেঁচে থাকবে। চিরকালের জন্য।’

এদিকে পর্তুগালের নতুন কোচ জর্জ হেসুসের সঙ্গে সম্পর্কের অবনতিও রোনালডোর অবসরের সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে আলোচনা চলছে। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। একপর্যায়ে মাঠ ছেড়ে ক্যাম্প ত্যাগ করেন রোনালদো।

পরে সতীর্থ ও সমর্থকদের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেও পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেয়। এর মধ্যেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল।

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর পর্তুগালের নতুন কোচ জর্জ হেসুসের দল ঘোষণার কথা রয়েছে। এর ঠিক এক দিন আগে রোনালডোর অবসরের ঘোষণা এল।

কৃস্টিয়ানো রোনালডোর বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল ফুটবলে একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার গড়া রেকর্ড ও অর্জন আগামী বহু বছর ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article