Friday, March 13, 2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুয়েটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ২০২৫ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article