Sunday, February 22, 2026

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বই বিতরণ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটবো, বর্ণমালার গরব নিয়ে আকাশজুড়ে উঠবো’—এমনই প্রত্যয়োদ্দীপ্ত প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব -২০২৫।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। বছরের প্রথমদিন বুধবার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। আর নতুন বই পাওয়ার আনন্দে উল্লসিত ছিলো তারা। চোখে মুখে ছিলো হৃদয় কাড়া উচ্ছ্বাস। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শীতের পরশমাখা স্নিগ্ধ সকালে হাতে পাওয়া নতুন বইয়ের গন্ধ শুঁকে এসব শিশু-কিশোর যেন আনন্দে মাতোয়ারা। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। এ সময় স্কুলের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article