Monday, March 16, 2026

সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ভাতা ভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ ২০ আগস্ট ২০২৫ রোজ বুধবারসকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথী ভাতা ভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: এফতেখারুল ইসলাম।

উপস্থিত ছিলেন সাতক্ষীরা সার্কেল অ্যাডজুটান্ট মোহাম্মদ মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ।

এসময় বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ৭টি উপজেলার বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী ২৮ জন সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article