Monday, February 23, 2026

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৯লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে উনিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে। আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের গাজীপুর, বৈকারী, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং মাদরা বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই মালামাল উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি, বোরকাসহ অন্যান্য মালামাল আটক করে। আটক এসব ভারতীয় মালামালের মূল্য ১৯ লক্ষ ২৪ হাজার টাকা। আটক মালামালের মধ্যে ১৫ লক্ষাধীক টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ রয়েছে।
সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা আটক করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article