Sunday, February 22, 2026

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন বই উৎসব

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ০১ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো. আবুল খায়ের। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষকদ্বয় মোঃ সিরাজুল ইসলাম ও মোহাম্মদ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক শেখ মুস্তাফিজুর রহমান, ইয়াহিয়া ইকবাল, আবুল হাসান, মোঃ মোস্তাফিজুর রহমান, শ্যামল কুমার দাশসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বর্ণিল এই আয়োজনে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এ সময় সাংবাদিক ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article