Thursday, July 16, 2026

সাতক্ষীরা ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকালে ব্রহ্মরাজপুরে জগন্নাথ মন্দির প্রাঙ্গনে ব্রহ্মরাজপুর রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে স্বপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের নমিনি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা তো সারাজীবন নৌকায় ভোট দিয়েছেন কিন্তু বিগত ১৭ বছরে এই মন্দিরের কেন উন্নয়ন হয়নি ? উন্নয়নের কথা বলে হিন্দুদেরকে ঠকানো হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ কথা দিচ্ছি আপনাদের মন্দিরের উন্নয়নসহ সবসময় অবশ্যই আপনাদের পাশে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, অলোক কুমার তরফদার, ব্রহ্মরাজপুর জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ ভীম বন্ধু দাস কৃষ্ণদাস অধিকারী, কিরন্ময় সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ আব্দুর রউফ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জগন্নাথ মন্দির কমিটির সদস্য ও জগন্নাথ দেবের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কানাইলাল সাহা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article