Wednesday, February 25, 2026

শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো-ধানের শীষের কান্ডারী আব্দুর রউফ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের আয়োজনে বিদ্যায়লের শিক্ষক মিলনায়তনে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের কান্ডারী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, “একটি সমাজের মূলভিত্তি হলো শিক্ষা। ইনশাল্লাহ আমি এমপি নির্বাচিত হলে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো। আর শিক্ষকরা যেন অবসরে গেলে তারা যেন খালি হাতে বাড়ি না ফেরে তার উদ্যোগ নেব। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাই তাদের মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মহসিনুল ইসলাম, চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এআরএম মোবাশ্বেরুল হক জ্যোতি, ধুলিহর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক হোসেন মিঠু প্রমুখ। অপরদিকে ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
মতবিনিময় সভায় শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের নায্য দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করে শিক্ষকরা স্থানীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষার্থীদের সঠিক দিক-নির্দেশনা ও মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস দেন।”
এসময় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের শিক্ষক, ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষকসহ দলীয়-কর্মী সমর্থক ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article