Wednesday, September 30, 2026

মালয়েশিয়া যুবদল কমিটি অনুমোদন : আশাশুনি উপজেলাবাসী অভিনন্দন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়ায় এবং কমিটিতে আশাশুনির সন্তান মনোনীত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
যুবদল মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এমপি। মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কৃতি সন্তান, শ্রীউলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, জাসাস উপজেলা কমিটির সাবেক সভাপতি, জেলা যৃব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মালয়েশিয়া প্রবাসী মাসুদুল আলম কাজল। নব গঠিত কমিটিকে শুভেচ্ছা ও অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় যুব দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জ্ঞাপন করেছেন আশাশুনি উপজেলাবাসী।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article