আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : সারাদেশে মব সৃষ্টি ও, আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
আজ ১৪ জুলাই ২০২৫ রোজ সোমবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান হোসেন, ইয়াসিন হাওলাদার নয়ন, কবির হোসেন, জান্নাতুল আলম জিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মিলু, বাবলুর রহমান বাবলু, শাহরিয়ার রাসেল, বখতিয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহেদ হোসেন, সাইদুর রহমান মিঠু, মুশফিক হাসান টমান, সাকিব আহম্মেদ, ফয়সাল সামী, মেহেদী হাসান, জুয়েল রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। গুজব ছড়িয়ে মব সৃষ্টি করে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে গুপ্ত সংগঠনের সদস্যরা। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে। ছাত্রদল সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত।
