আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলের মাদক, অনলাইন গেম ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগষ্ট ২০২৬ রোজ মঙ্গলবার বেলা ১১.৩০ টায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এ সসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান। প্রধান অতিথি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, অনলাইন গেমে আসক্ত না হওয়া এবং ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তিনি বলেন, সচেতন ও দায়িত্বশীল শিক্ষার্থীরাই পারে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, সহকারী প্রধান শিক্ষক এসএম সিরাজুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন, গাজী আব্দুল মজিদ, জিএম আজমল হায়দার, সুমঙ্গল দাস, রফিকুল ইসলাম, গাজী আঃ মাজেদসহ অন্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়া আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত (ডেনিস), কোষাধ্যক্ষ বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক খান সালামত হোসেন।
