Sunday, May 10, 2026

বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষ” বিষয়ক পর্যালোচনা সভা

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : “বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষ” বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মে ২০২৬ রোজ রবিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির সভাপতিত্বে পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও ছবি ফিস এর মো. মুজিবুর রহমান প্রমুখ।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মহাপরিচালক বৃন্দ, যুগ্ম সচিব বৃন্দ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উপসচিব মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এছাড়াও শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও কক্সবাজার জেলার মৎস্য কর্মকর্তাবৃন্দসহ নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article