Sunday, June 7, 2026

পাইকগাছায় সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ জুন ২০২৬ রোজ রবিবার সকালে হিতামপুর গ্রামে নিজ পিতার নামে প্রতিষ্ঠিত এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ কর্মসুচী পালিত হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে কোরআনখানি,কবর জিয়ারত,আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ আজাদুল হক। বক্তৃতা করেন শেখ জিয়াদুল হক, মোঃ ইব্রাহিম খলিল , গ্রন্হাগারিক কল্লোল মল্লিক, সৈয়দ মকবুল হোসেন,শেখ শাওন আহমেদ,শেখ সুজন আহমেদ, শেখ শাহনেওয়াজ আশিক, শেখ নাফিজ, শেখ সবুজসহ পাঠাগারের পাঠক সদস্যবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হিতামপুর জামে মসজিদের ইমাম ও খতিব
মাওঃ মোঃ ইব্রাহিম খলিল। বক্তারা বলেন, এ্যাড, শেখ রাজ্জাক আলী যখন স্পীকার বা তৎকালীন সরকারের গুরুত্বপুর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তখন তার শুভাকাঙ্ক্ষীর অভাব ছিলোনা। হাজার হাজার লোক তার চেহারা দেখার জন্য মৌমাছির মত ঘুর ঘুর করতো। আজ সবাই তাকে ভুলে গেছেন। তিনি পাইকগাছা কয়রাবাসীর জন্য অনেক কিছু করেছেন। এর মধ্যে পাইকগাছা উপজেলা শহরে দুটি বিচারিক আদালত, শিবসা,কপোতাক্ষ,ও চা্ঁদআলী ব্রীজ নির্মাণ করেছেন। ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছে। পাইকগাছায় সর্বপ্রথম বিদ্যুৎ ব্যবস্থা তিনি করেন।তিনি প্রথমে পাইকগাছা কয়রা সড়ক পাকা করণের ব্যবস্থা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article