তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মো: নজরুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগমের জানাজা আজ ১২ জুলাই ২০২৫ রোজ শনিবার সকালে পাইকগাছা উত্তর পাড়া শাহী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, জামায়াত ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, জেলা ইউনিটের সদস্য কাজী তামজীদ আলম, সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকী, মোহর আলী,পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম।
এদিকে পাইকগাছা প্রেসক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সহধর্মিনীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ.এম.এ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস. এম. বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সভাপতি জি. এ. গফুর, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, বি. সরকার, মিজানুর রহমান মন্টু, প্রমথ রঞ্জন সানা, আঃ রাজ্জাক বুলি, এফ. এম. বদিউজ্জামান, কৃষ্ণ রায়, আবুল হাসেম, অমল কৃষ্ণ মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, মোঃ আশরাফুল ইসলাম সবুজ, মোঃ শাহারিয়ার কবির, মোঃ শাহাজামান বাদশা, খোরশেদ আলম।
