তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের ১০/১২ নং পোল্ডারের লস্কর ইউনিয়নের আলমতলা বাজার সংলগ্ন নদী ভাঙ্গন রোধে সরকারের ৭১ কোটি টাকার বরাদ্দের কাজের প্রথম পর্যায়ে জিও ডাম্পিং কাজ আজ ০২ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আররাদ কর্পোরেশন এর প্রকৌশলী কৃষ্ণ পদ রায়, প্রকৌশলী আরিফুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর ফজলুল করিম, সার্ভেয়ার রায়হান আহমেদ রাজু,পানি উন্নয়ন বোর্ডের আবু তাহের। দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাডঃ জিএম আঃ সাত্তার, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, এডঃ সাইফুদ্দীন সুমন, প্রভাষক মনিরুজ্জামান মনি,যুবনেতা হুরায়রা বাদশা , আজহারুল গাজী, আছাদুজ্জামান খোকন, মোস্তাকিম গাজী, রাসেল, ইব্রাহিম, মারুফুল হক প্রিন্স, রায়হান পারভেজ টিপু,মিলন, তৈয়বুর রহমান,শহিদুর রহমান শহীদ, আনারুল সহ শতাধিক নেতাকর্মী।
