Thursday, July 16, 2026

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৬ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, অফিসার ইনচার্জ ( ওসি) ভারপ্রাপ্ত জুলফিকার আলী, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, শহীদ রকিবুল হাসান এর মাতা রেবেকা খাতুন, শহীদ নবী নূরের স্ত্রী আকলিমা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, মোতালেব হোসেন, খাদ্য পরিদর্শক দেবলা শীল, সহকারী অধ্যাপক আবু সাবাহ, প্রভাষক আবু সাঈদ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মেছের আলী সানা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক আবুল হাশেম, প্রকাশ ঘোষ বিধান, জালাল আহমেদ, যুবনেতা আবু হুরায়রা বাদশা, তামিম রায়হান, ছাত্রনেতা আরিফুল ইসলাম, আসাদুজ্জামান মামুন, আল মামুন, এনজিও প্রতিনিধি বিপ্লব ইসাহাক সরদার, বিপ্লব মন্ডল, শিক্ষার্থী সৃজনদ্বীপ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান। অনুষ্ঠান শেষে শহীদ জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article