পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার চাঁদখালী ও রাড়ুলীর বাঁকায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে কারাদন্ড ও জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
আজ ১৭ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী অভিযান চালিয়ে জেল-জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ করে দেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা আহমেদ বিনতে ময়না,হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, আরএমও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, থানার এসআই বিশ্বজিৎ সরকারসহ সংশ্লিষ্টরা।
অভিযানে ৩টি প্রতিষ্ঠানের মধ্যে কর্তৃপক্ষ ১টি প্রতিষ্ঠানে ১০০০ হাজার টাকা জরিমানা, ১টি প্রতিষ্ঠানে ভুয়া পদবী ব্যবহার করায় ১জনকে ২১দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান, ২টি’র সম্পূর্ণ অংশ এবং ৪টি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
