তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পাইকগাছা ব্লাড ব্যাংক এর ১নং হরিঢালী ইউনিয়ন শাখা কমিটি গঠিত হয়েছে। আজ ০৬ এপ্রিল ২০২৫ রোজ রবিবার সকালে হাসপাতাল ক্রস রোডস্থ সংগঠনের কার্যালয়ে মোঃ সিজানুল ইসলাম সিজান কে সভাপতি ও আব্দুস ছামাদ গাজী কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উপজেলা কমিটির সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল মামুন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি হাফেজ রুহুল কুদ্দুস, আবু রাইহান মোড়ল ও তৈবুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হোসেন ও রবিউল খাঁন, সাংগঠনিক সম্পাদক রুবায়েদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হুসাইন, অফিস সম্পাদক মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান গাজী, সমাজ সেবা সম্পাদক রাশেদ গাজী, শিক্ষা সম্পাদক মোকলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ সবুজ হোসেন, সদস্য আবুসাঈদ মোড়ল, আজমল হোসেন, নাছিম গাজী, আল মামুন, রমজান ইসলাম রিমন, রাসেল মোড়ল।
