তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার শিববাটি ও কয়রার চাঁদ আলি ব্রীজের টোল মুক্ত করার দাবিতে বিএনপি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। আজ ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে পাইকগাছা পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ উপজেলা নিবার্হী অফিসার মাহেরা নাজনিন এর নিকট স্মারকলিপি প্রদান করেন। জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, উপজেলা কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর কমিটির আহবায়ক আসলাম পারভেজ ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুস সাত্তার স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।
