তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের পাইকগাছায় আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে আজ ১৭ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকালে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা ও পৌর সদরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জিরোপয়েন্ট, বাসস্ট্যান্ড, পৌর বাজার, বিভিন্ন যানবাহনসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে লিফলেট বিতরণ করারা সময় কেন্দ্রীয় আমীরের জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান , সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, পৌর আমীর ডাঃ আসাদুল হক, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, মাওলানা কামাল হোসেন, এডভোকেট আব্দুল মজিদ, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ও অধ্যাপক আব্দুল মোমিন সানা, শফিয়ার রহমান। উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে গদাইপুর ফুটবল মাঠে এক বিশাল পথ সমাবেশ অনুষ্ঠিত হবে। জনসভা সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।
