Tuesday, March 17, 2026

দেবহাটায় সুশীলনের বার্ষিক শিশু ও যুব ফোরাম সম্মেলন-২৫ অনুষ্ঠিত

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বার্ষিক শিশু ও যুব ফোরাম সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার দুপুর সাড়ে ১২টায় পারুলিয়া ইছামতী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইছামতী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান। সুশীলনের ন্যাশনাল চাইল্ড প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পালের সার্বিক সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সুশীলনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলার ৫টি ইউনিয়নের শিশু ও যুব ফোরামের কমিটির কর্মকর্তাবৃন্দ। শুরুতে পট গান ও বিভিন্ন পোস্টারিংয়ের মাধ্যমে আগত অতিথিদেরকে সুশীলনের পক্ষ থেকে এই শিশু ও যুব ফোরামের কার্য্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এই কমিটি শিশু শ্রম বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদেরকে মনিটরিংয়ের মাধ্যমে সচেতন ও স্বাবলম্বী হতে সহায়তা করাসহ বিভিন্ন কাজ করছে বলে জানানো হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article