Sunday, November 8, 2026

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার ৭ নভেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক দেবহাটা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা তৌফিক এলাহী, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, জুলাই যোদ্ধা আবিদ হাসান তানভীরসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ ও সুধীমন্ডলী। আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং একটি স্বাধীন সার্বভৌম কল্যানমুখী রাষ্ট্র গঠনে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article