Wednesday, February 25, 2026

দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা এবং জয়িতা পুরষ্কার প্রদান

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও ৫জন শ্রেষ্ট নারীকে জয়িতা পুরষ্কার প্রদান করা হয়েছে। আজ ০৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী ও দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান বাশার, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষার্থী নুসরাত জাহান প্রমুখ। সভায় নারী দিবসের অঙ্গীকার বাস্তবায়ন ও নারীদের অধিকার সুরক্ষাসহ সমাজের অবহেলিত নারীদের সহযোগীতায় সকলকে কাজ করার আহবান জানানো হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article