Saturday, March 14, 2026

দেবহাটায় অসহায় গৃহহীনদেরকে ইউএনওর টিন ও চেক বিতরন

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় অসহায় ও দুঃস্থ গৃহহীনদেরকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান টিন ও চেক বিতরন করেছেন। আজ ১৬ জুলাই ২০২৫ রোজ বুধবার দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপজেলার ২জন গৃহহীনকে এই টিন ও চেক প্রদান করেন। সম্প্রতি ঐ দুজন ব্যক্তির বসতঘর ভেঙ্গে যাওয়ায় তারা বসন্তপুর এলাকার একটি মাদ্রাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছিল। কিন্তু মাদ্রাসাটিও বন্ধ থাকায় ঐ পরিবার ২টি মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনলে তিনি খোঁজখবর নিয়ে বুধবার তাদেরকে অফিসে ডেকে এনে এই টিন ও চেক প্রদান করে তাদের বসতঘর মেরামত করে নিতে বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article