আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলার দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল ২০২৫ রোজ সোমবার বেলা ১১টায় দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যাপক শেখ দিদারুল আলম। এসময় তিনি বলেন, এই দরগাহপুরের মাটি আজও আমার শরীরের সাথে মিশে আছে। এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আমি এই গ্রামের প্রতি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতাবোধ থেকে দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নাম যাতে আরও উজ্জল হয় সেজন্য আমার পক্ষ থেকে সহযোগিতা অব্যহত থাকবে। প্রধান অতিথি এলাকার ইতিহাস, ঐতিহ্য, সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করার জন্য উপস্থিত সাংবাদিকদের আহবান জানান। এসময় তিনি অত্র ক্লাবের জন্য একটি সিলিং ফ্যান ও সাংবাদিকদের জন্য বিভিন্ন বই উপহার হিসেবে প্রদান করেন। এছাড়াও প্রেসক্লাবের স্থায়ী ঘর নির্মাণ করার ব্যাপরে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম নুর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি’র অবঃ উপ-পরিচালক রুস্তম আলী হাওলাদার, অবঃ ব্যাংক কর্মকর্তা হাবিব উল্লাহ খান, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দীকি ফিরোজ, দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জুলফিকার হায়দার, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ মতলুবর রহমান, অবঃ শিক্ষক আলহাজ্ব শেখ উকিল উদ্দীন, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা শেখ হিজবুল্লাহ, প্রভাষক শেখ আইনুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ হিলাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ইয়াছিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক এমএম হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ এসএম সাইদুল ইসলাম, সদস্য আহম্মদ আলী বাঁচা, শেখ জুবায়ের আলী, মীর রেজাউল করিম কাজল, ক্বারী ওবায়দুল্লাহ, সুদেব ঘোষসহ দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
