তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আজ ২০ আগস্ট ২০২৫ রোজ বুধবার সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার হল রুমে হাঁস মুরগী পালন বিষয়ে দুইদিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশনের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাসুম বিল্লাহ।
প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন ও মনজিলা খাতুন প্রমুখ। উক্ত প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জনসহ মোট ২০ জন সুবিধাভোগী অংশগ্রহণ করেন।
