Saturday, March 14, 2026

তালায় দলিত শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : খুলনার বেসরকারি সংস্থা দলিত সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর শিশু শিক্ষার্থীদের শিক্ষায় এগিয়ে নেবার লক্ষ্যে তালা ও পাইকগাছা উপজেলায় দলিত শিক্ষা কেন্দ্র স্থাপন করে শিক্ষা প্রদান করে আসছে। এইসকল শিক্ষা কেন্দ্র যথাযথ পরিচালনার জন্য কেন্দ্র ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ২টি উপজেলার ১১টি শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা আজ ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ হলরুমে অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা মিশন বাম্বেনী ইটিএস- ইতালি’র সহযোগীতায় এবং এলপিএমসি প্রকল্পের অধিনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, দলিত’র প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাশ’র সঞ্চালনায় সভায় দলিত’র কর্মকর্তা বিপ্লব মন্ডল সহ শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। সভা শেষে প্রধান অতিথি শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের হাতে শিক্ষা উপকরন তুলেদেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article