Sunday, March 15, 2026

ঢাকায় সমাবেশ সফল করতে তালায় জামায়াতের শুভেচ্ছা মিছিল

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে তালায় জামায়াতের শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় জামায়াত ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপশহরের তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী।
সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও সাতক্ষীরা জেলা নায়েবে আমীর আলহাজ্ব ডা. শেখ মাহমুদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি মাষ্টার আমিনুল ইসলাম, জামায়াতের তালা শহর শাখার আমীর অ্যাডভোকেট মশিয়ার রহমান ও যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু প্রমুখ।
পথ সভায় বক্তারা- ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশে দল-মত নির্বিশেষে অংশগ্রহন করার আহবান জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article